সবুজ কোনো রঙ নয়
তানভীর আহমেদ হৃদয়
একজন মানুষ রাতে হঠাৎ কান্না থামিয়ে দেয়।
ঘাস কখনো কান্না শুরুই করে না।
তার অনুভূতিগুলো শিরার ভেতর আটকে থাকে।
আমরা মুখে মুখে ব্যথা বহন করি।
ঘাস পায়ের নিচে বহন করে সব।
কেউ তাকে জিজ্ঞেস করে না, কেমন আছো।
সে উত্তর দেওয়ার অভ্যাস হারিয়েছে।
তবু সে প্রতিদিন ফিরে আসে।
এই ফিরে আসাটাই তার প্রেম।
সবুজ আসলে রঙ নয়।
সবুজ মানে সহ্য করার ক্ষমতা।
ঘাস কাউকে দোষ দেয় না।
সে শুধু মাটির সঙ্গে লেগে থাকে।
লেগে থাকাটাই তার দর্শন।