হৃদয় বিতানে
কামরুজ্জামান
সর্ন্তপনে খুলে নিয়ে অলক কীলক কেশগুচ্ছ মেলে দিয়ে
জ্যোতিষ্মান জ্যোৎস্না প্লাবি স্বচ্ছ স্রোত্বস্বিনী জলে
রাত্রি আরো নিঝুম গভীর হবে অলকদাম আঁধারে
খড়খড়ি দিয়ে আসা অগনন আলোক বিন্দুর –
প্রসাধনে গৌড় মুখোশ্রী দেখাবে আরো শান্ত স্নিগ্ধ।
কেশারণ্যে থেকে এসে ললাটের মিহি স্বেদ বিন্দু
ছুঁয়ে ছুঁয়ে মুছে নেবো কোমল অধর ওষ্ঠ স্পর্শে
ভ্রুভঙ্গির সৌকর্য থেকে উড়ে যাবে অজস্র জলচর
নিঃশ্চুপ – নিঃশব্দে শুধু সৃষ্টির রূপকল্প অবলোকন।
মসৃণ গ্রীবার হালকা গোলাপি আভা এনেদেবে
রক্তের শ্বেত লোহিত উষ্ণ কণিকায় কামার্ত শিহরণ
পূর্ণ চাঁদে আলোর প্রসাধনে জ্যোতির বিভা নিয়ে
থাকবে তুমি অনন্তকাল হৃদয় বিতানে…