Notifications
Clear all
Topic starter
31/05/2026 5:59 am
আমাকে মনে রেখ
কবি: জিনি গ্র্যাভলিন
অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল
আমাকে হাসিতে মনে রেখ চোখের জলে নয়,
বছরের পর বছর ধরে সমস্ত আনন্দের জন্য ।
আমাদের মধ্যকার সেই ঘনিষ্ঠতার কথা স্মরণ করো,
সুগন্ধি ফুলের মত মিষ্টি ভালোবাসা ।
যেসব চিন্তা তোমাকে কষ্ট দেয় সেগুলো নিয়ে পড়ে থেকো না,
আমাদের আবার দেখা হবে ।
আমি শান্তিতে আছি… বিশ্বাস করার চেষ্টা করো,
এটি আমার সময় ছিল… আমাকে চলে যেতে হয়েছিল ।
কিন্তু এখান থেকে কি এক সুন্দর দৃশ্য,
আমি তোমার মুখ দেখতে পাই, তোমাকে কাছে অনুভব করি ।
আমি সারাদিনব্যাপী তোমাকে অনুসরণ করি,
এই যাত্রাপথে তুমি একা নও ।
আর যখন ঈশ্বর তোমাকে ডাকবেন… তুমি থাকবে,
ঠিক আমার পাশে… এখানেই আমার সাথে ।
ততদিন পর্যন্ত, আমি স্বর্গের দরজায় অপেক্ষা করব,
আমরা একত্রিত থাকব... চিরকাল ।
This topic was modified 1 day ago 2 times by Muhammad Ashraful Alam
This topic was modified 1 hour ago by nandik
nandik reacted
01/06/2026 12:45 pm
Welcome.
Your post has been approved. Keep posting.

