অনীত রায় এর গুচ্ছ কবিতা

By Published On: May 29, 2026Views: 0

শূলবিদ্ধ করে অহৈতুকী আনন্দ সন্ধানে যাবে
নির্লিপ্ত খড়্গী নেবে সুখ, ক্ষতচিহ্ন অলঙ্কার!
মহত্তম এমন গণ্ডার-সন্ধানে রয়েছি আজো

ছেনি গাঁথো পাহাড়ের বুকে, চোখে পাবে জল



হয়তোবা অশুদ্ধতা আছে অনুপরমাণু হলেও
তাই বুঝি পুড়ে মরো তুমি রাঙা অগ্নিশিখা কার্বনে
বৈদ্যুতিক ডানকান ডোবে খুনে রাঙা রক্তধারায়
চোরাস্রোতে বক্ষখাঁচা ক্ষয় তোর বিনা ক্যালসিয়ামে



সংযম অনুধ্যান করো,জল দাও নির্দয়তা-বীজে
মরুভূমে ঘুমাক মানুষ,কিনে নাও পবিত্র বেহেস্ত্
মৃতস্নেহ চাঁদোয়ায় ঢাকো জনস্থলী,স্টোয়িক সাধনে
হয়তোবা পুন্যলাভে হতে পারো প্রেরিত পুরুষ



স্বগতোক্তি আত্মগত করেছ বাতুল
প্রশ্নোত্তরে বারবার বিঁধেছ নিজেকে
অকারণ দীর্ঘশ্বাসে শূন্য হোক বুক
চন্দ্রকণা ভুল করে মেখো না হৃদয়ে
গ্রহণীয় নও তুমি কিরণ সম্পাতে
স্পর্ধাভরে চাও নুন-সমুদ্রসাঁতার?
আত্মবিম্ব ছোঁবে তুমি আকাশগঙ্গায়?



কথা ছিল রাত হবে শ্রুতি-আলাপের
রাত যদি বিফলতা মানে, সুপ্রভাতে
একাদশ সোপানেতে বসে রাগালাপ
বাতাসের পালকটি ছুঁয়ে কথা হবে
কানে কানে হৃদয়ের ভাষা চুমু খাবে
কথাকে যে রাখতেই হবে প্রতিশ্রুতি
পুরা কোনো পাণ্ডুলিপি বলে সেই কথা!
তুমি তবু চোখ মেলে জেগে বসে থাকো
শুষ্ক মরু তোমাকেই দেবে মুথা ঘাস

0 0 votes
Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});