সুন্দর রাত
[কবি: জোহান ভোল্ফগাং ফন গ্যেটে। জার্মান থেকে ইংরেজি অনুবাদ: জন ফ্রেডেরিক নিমস]
[বাংলা অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল]
এখন আমি আমার প্রিয়তমের ছোট্ট কুটির
ছেড়ে চলে যাচ্ছি;
অন্ধকারের মধ্য দিয়ে, গোপনে,
এক বিষণ্ণ নীরবতার মধ্যে,
গাছপালায় ঢাকা উদ্যানে ঘুরে বেড়াই ।
যদিও লুনা ঝোপঝাড় এবং ওক গাছের মধ্য দিয়ে উঁকি মেরে দেখছে,
মৃদুমন্দ বাতাস তার উপস্থিতি প্রকাশ করে;
ভূর্জবৃক্ষরা নতজানু হয়;
তারা সুগন্ধ ছড়ায় মধ্যরাতের বয়ে যাওয়া বাতাসে ।
এত সমৃদ্ধ গ্রীষ্ম রাতের শীতলতায় কি আনন্দ!
কি নিস্তব্ধতা!
অনুভূতির অন্তরাত্মা অকথ্য আনন্দে মেতে ওঠে ।
পরমানন্দ আমি খুব কমই সামলাতে পারি,
নির্জনতায় জাগ্রত থাকার রাতগুলো,
তবুও আমি সেগুলো হাজার দিয়ে বিনিময় করব,
তার সাথে এক রাতের জন্য ।
যে পথে যাওয়া হয়নি
[কবি: রবার্ট ফ্রস্ট]
[অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল]
একটি হলদে বনের মধ্যে দুটি পথ আলাদা হয়ে গেছে,
আর দুঃখিত আমি দুটোতেই ভ্রমণ করতে পারিনি
এবং একজন ভ্রমণকারী হয়ে, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম
আর যতদূর সম্ভব নিচের দিকে তাকালাম
যেখানে পথটি বড় বড় গাছের নিচে ঝোপঝাড়ের মধ্যে বেঁকে গেছে;
তারপর অন্যটি বেছে নিলাম, ঠিক যতটাই ন্যায্য,
এবং সম্ভবত আরো ভালো দাবি থাকে,
কারণ এটি ছিল ঘাসে ভরা এবং ক্ষয়প্রাপ্ত হওয়ার অপেক্ষায়;
যদিও সেখান দিয়ে যাওয়ার কথা
সত্যিই তাদের প্রায় একই রকম জীর্ণ করেছিল,
আর সেই সকালে উভয়ই সমানভাবে পড়েছিল
পাতাগুলোকে কোনো পদচিহ্ন নিষ্পিষ্ট করে কালো করেনি ।
ওহ, প্রথমটি আরেকদিনের জন্য রেখে দিলাম!
তবুও জেনে রাখি পথ কিভাবে পথে নিয়ে যায়,
আমার সন্দেহ ছিল যে আমি আর কখনো ফিরে আসব কি-না ।
আমি দীর্ঘশ্বাস ফেলে এটি বলব
বহু যুগ পরে কোথাও:
একটি বনে দুটি পথ আলাদা হয়ে গেছে, আর আমি—
আমি একটি বেছে নিয়েছিলাম যেটি কম ভ্রমণ করা হয়েছিল,
আর এটিই সমস্ত পার্থক্য তৈরি করেছে ।