ক্ষত
পুনম বোস
আজ তোকে রেখে এলাম আমার একলা ঘরে
দিনান্তের সঞ্চিত আলোছায়ায় আদিম চকমকি
ফুলকি ছড়ায় পাথরে পাথরে..
আহা! কি ভয়ঙ্কর বিস্ময় দ্যুতি মননের সীমান্তে—
সেখানে অনাগত
ক্ষত-র নিত্য আসা যাওয়া
নিষেধের ধার ধারে না বালক স্বভাব
বুঝে নাও শুধু অবেলার গান এঁকে গেছে কত রক্তাক্ত কাঁটা দেয়ালে দেয়ালে!
ওয়েটিং রুমের পলেস্তরায় এখন তুই আর লাল আল্পনা
হুস করে উড়ে যায় দূরগামী রেলপথ —–
ফেলে রাখে নির্জনতা সম্ভাবনার প্ল্যাটফর্মে
এখানেই বাঁধি বাসা, সে আমার প্রেম! আমার কবিতা।।