গরমকাল
সুশান্ত কুমার দে
একি ভীষণ গরমকাল; তীব্র রোদের উত্তাল
পুড়ছে বন বনানী, পুড়ছে বনে গাছের ডাল।
গাছের ডালে পাখপাখালি হচ্ছে পুড়ে কালি
তপ্ত হাওয়ায় প্রকৃতির -সবকিছু দেয় ঝালি।
পথটা ধরে পথিক হাঁটে- ফোস্কা মুখে হাতে
পথের পিচ গলে যায়, পায়ের জুতো তাঁতে।
কুকুরগুলো বোঝে মুলো; শুধুই করে হা, হা
ক্ষুধার তরে খাদ্য খোঁজে মনিবের পা চাটা।
পুকুর কী দীঘির জল -শুকিয়ে মাটি ভূতল
পাতিহাঁসগুলি হাঁসফাঁস নর্দমায় কোলাহল।
টিউবওয়েলও হাফ বয়েল ভূতলে জলহীন
দূর আকাশে কালো মেঘটা, হল কী বিলীন?
আছে ফ্যান এসি ডিসি; বিদ্যুৎ বিভ্রাট ছিঃ
ঘর দুয়ার ছেড়েই তবে বনবাদাড়ে যাব কী?
গাছের সনে, পাখির সনে, জড়িয়ে হরতাল
আকাশ ভরা কালো মেঘে চাইব বর্ষাকাল।
বাপরে বাপ, দৌড়ঝাঁপ সর্বত্রই মহা উত্তাপ
বায়ুমণ্ডলে তাপমাত্রার ঘন ঘন উচ্চ লাফ!
গ্রীষ্মকাল তাজ্য করে করলে ঋতুর ভাজ্য
শীত বর্ষা শরৎকালের হবেই সুখের রাজ্য।