ভালোবাসা – সোহেল মল্লিক

By Published On: December 19, 2021Views: 268

ভালোবাসা

ভালোবাসা এক ধরনের পুড়ে এবং পোড়ায়
যে পুড়তে ভালোবাসে সে অঙ্গার হোক
দারুণ তীব্র খাঁক হয়ে যাক।
যে পোড়াতে ভালোবাসে সেও অঙ্গারিত হোক
টুকটুকে লাল অগ্নি হয়ে যাক।
পুড়ে এবং পোড়াতে,
পায়ে পায়ে গড়াতে গড়াতে–
যদি একদিন ভালোবাসা এসে যায়।

ভালোবাসা হচ্ছে পথের ধুলো
হৃদয় দিয়ে জড়িয়ে রাখা যায়।

0 0 votes
Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});